খাদ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার বলেন, খাদ্য প্রতিমন্ত্রীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।
আওয়ামী লীগ ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেন সৈয়দ মহসিন আলীকে। তার সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান প্রমোদ মানকিন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। এরপর প্রমোদ মানকিন গত ১১ মে ভারতের একটি হাসপাতালে মারা গেলে দুই পদই শূন্য হয়ে যায়।
এক মাসেরও বেশি সময় পর নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আনলেন প্রধানমন্ত্রী। লালমনিরহাট-২ আসন থেকে নুরুজ্জামান আহমেদ এবারই প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালের ১৪ জুলাই তাকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।
