বাবা দিবসে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছে তার মেয়ে আলায়না অউব্রে। রবিবার সাকিবের স্ত্রী উম্মে শিশির তার ফেসবুক একাউন্টে একটি পোস্টে মেয়ের হয়ে এ শুভেচ্ছা জানান।
সেখানে তিনি বলেন, বাবা মানেই সবকিছুতে সেরা, সবসময়ই দারুণ (B-best A-at B-being A- amazing to everything)।
পোস্টে আলায়নার হয়ে তিনি লেখেন, ‘যখন থেকে তোমায় দেখেছি, শুধু তোমাকেই ভালোবাসি। এ বন্ধন আজীবনের। তোমার ব্যস্ততম দিনেও আমার জন্য সময় বের করার জন্য ধন্যবাদ। মায়ের বকার পরেও আমায় ইচ্ছেমতো থাকতে দেয়ার জন্য ধন্যবাদ। বাবা দিবসের শুভেচ্ছা বাবা। ইতি তোমার আদরের আলায়না ।’
