অপরিচ্ছন্ন , নোংরা পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতিরেকে অবৈধ, নিম্নমানের ভেজাল টমেটো সস, জ্যাম, জেলি, মোরব্বা ভিনেগার ইত্যাদি তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, ১-এপিবিএন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, কেরানীগঞ্জের কালিন্দীতে জে আহমেদ ফুড প্রোডাক্টস গোল্ডেন ফুডস নামে বিএসটিআই নোংরা পরিবেশে অপরিচ্ছন্ন , নোংরা পরিবেশে অবৈধ, নিম্নমানের ভেজাল টমেটো সস, জ্যাম, জেলি আচার তৈরির অপরাধে প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জের মডেল থানার বন্দমান্দাইল এলাকায় বাসার ফুড প্রোডাক্টস অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মোরব্বা জেলি জ্যাম তৈরির অপরাধে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুইমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
১ এপিবিএন এর এএসপি আমরিন খাইরুল জানান, প্রতিষ্ঠান দুটিকে দীর্ঘদিন নজরদারি করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় লক্ষাধিক টাকা মূল্যমানের বিপুল পরিমাণে অস্বাস্থ্যকর ভেজাল খাদ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানগুলোতে কোন ধরণের স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা নেই।
IMG0
মশা মাছি দুর্গন্ধময় পরিবেশে নিম্নমানের পণ্যসামগ্রী ব্যবহার করে খাদ্যদ্রব্যগুলো প্রস্তুত করছে বলে দেখা যায়। রমজান ও ঈদ উপলক্ষে এ ধরণের প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারীর মধ্যে রেখে অভিযান অব্যাহত রাখা হবে। অভিযান শেষে প্রতিষ্ঠান দুটোকে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য দ্রব্য প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএসটিআই ফিল্ড অফিসার শহীদুল ইসলাম।
