রাজধানীতে ১৪ দলের মানববন্ধন

আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:০২
জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচির রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 
রবিবার বিকাল ৩টা থেকে ৪টায় পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলে এই মানববন্ধন কর্মসূচি। সকাল থেকে রাস্তায় ছিল অতিরিক্ত গাড়ির চাপ। সেই সঙ্গে ওই কর্মসূচিতে লোকজন জড়ো হতে শুরু করলে তা তীব্র আকার ধারণ করে। বিকালে অসংখ্য মানুষজনকে অফিস শেষে হেঁটে বাসার পথ ধরতে দেখা গেছে ।
IMG0
এ বিষয়ে রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল বলেন, ৩টায় মানবন্ধন শুরু হলেও মানুষজন আসতে শুরু করে ২টা থেকে। মানুষ এসে তাদের গাড়িও রাস্তার পাশে রাখতে শুরু করে। ফলে রাস্তায় যানজট তৈরি হয়। তবে ধীরে ধীরে গাড়ি চলাচল করায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।