নারী ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৯:২৩
পুরুষ ক্রিকেট দল থেকে এবার নারী ক্রিকেট দলের নির্বাচক মনোনিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রবিবার বোর্ড সভায় তাকে এই দায়িত্ব দেয় বিসিবি।
 
মিরপুরে ক্রিকেট বোর্ডের বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে আনা হয়েছে হাবিবুল বাশার সুমনকে। এখন থেকে তিনি নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন।
 
তিনি বলেন, ‘হাবিবুল বাশার সুমনকে দিয়ে নারী ক্রিকেট দলের জন্য গঠন করা হয়েছে এক সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি।’