ফাহিমকে ধরিয়ে দেয়ায় মাদারীপুরবাসীকে যুবলীগ চেয়ারম্যানের অভিনন্দন

আপডেট : ১৯ জুন ২০১৬, ২০:১০
গুপ্তহত্যাকারী ফাহিমকে ধরিয়ে দেয়ার জন্য মাদারীপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। রবিবার ১৪ দলের মানববন্ধনে অংশগ্রহণের পুর্বে ঢাকার মুক্তাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্দ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।
 
তিনি বলেন, ‘গুপ্তহত্যাকারী ফাহিমকে ধরিয়ে দেয়ার জন্য মাদারীপুরের সাহসী জনতাকে আমি অভিনন্দন জানাই। টার্গেট কিলিং করে কি চায়? কেন করছে? কে বেনিফিসারি? কে বা কারা অর্থ যোগান দিচ্ছে? এত খরচ কে বহন করছে-কি তাদের উদ্দেশ্য? যারা কিল হচ্ছে তারা তো রাজনীতি করে না-তারা ধর্ম প্রচারক-তারা আলোকিত মানুষ গড়ার কারিগর, তারা শান্তির দূত। তারা মানব সেবার উদ্ধুদ্ব-তাদের কিল করে কি বার্তা ছড়াচ্ছ-অসম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বানাতে চায় কোন দল? কোন নেত্রী?’
 
তিনি আরো বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন“জনগনের ক্ষমতায়ন” জনতার প্রতিরোধ অর্থাৎ জনগন সচেতন ও সাহস করে রুখে দাড়ালে কোন অপশক্তি যে টিকতে পারে না তার প্রমান মাদারীপুরের সাহসী জনতা। জঙ্গী দমনে জনগনের অংশগ্রহন নিশ্চিত হোক এটা সবার প্রত্যাশা। তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে অবিলম্বে গ্রেফতার করুন।
 
ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ,  প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,  কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মোহম্মদ ইসলাম, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, রবিউল আলম, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর উত্তর শাখার সহ সভাপতি জাফর ইকবাল, জহিরুল ইসলাম মানিক, মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহম্মেদ, শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর দক্ষিন শাখার সহ সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া, মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।