গাড়ি দুর্ঘটনায় অ্যান্টন ইয়েলচিনের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০১৬, ১১:৩২
 
আমিকান বংশোদ্ভূত হলিউড অভিনেতা অ্যান্টন ইয়েলচিন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় রবিবার এই দুর্ঘটনা ঘটে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির ড্রাইভিং ট্র্যাকে গাড়ি চালাচ্ছিলেন এন্টন। এসময় দুর্ঘটনায় পতিত হন ‘স্টার ট্রেক’ ছবির পাভেল চেকভ চরিত্রে অভিনয় করা এন্টন।
 
২৭ বছর বয়সী এই অভিনেতা ‘লাইক ক্রেজি’ (২০১১) ও ‘গ্রিন রুম’ (২০১৫) ছবিতে অভিনয় করেছেন। খবর: বিবিসি।