বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের বলিউডে অভিষেক হতে যাচ্ছে। এও শোনা যাচ্ছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্দের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন তিনি।
এর আগে সারা ও বীরের কিছু কোলাজ ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। সেখানে একে অপরকে আলিঙ্গন ও চুমু খেতে দেখা গেছে।
সম্প্রতি, বান্দ্রার একটি থিয়েটারের বাইরে দেখা গেছে সারাকে। সেখানে তার বাম হাতের অনামিকায় একটি আংটি দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সারা ও বীর সম্ভবত প্রমিজ আংটি বদল করেছেন।
