সমালোচকদের কথা কানে তুলছেন না পল পগবা। তরুণ এই মিডফিল্ডার বলেন, সমালোচকরা যে যাই বলুক না কেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্স এগিয়ে যাবে।
রবিবার রাতে পগবা, দিমিত্রি পায়েতরা দারুণ খেললেও সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ফ্রান্স। তবে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠেছে দিদিয়ে দেশমের দল।
পগবা বলেন, ‘আমি ফুটবল খেলি; দলের জন্য খেলি। এ নিয়ে কথা হবে ভালো বা মন্দ। আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত একটা পয়েন্ট পেয়েছি। গ্রুপের শীর্ষে থেকে আমরা খুশি। এই অভিযান চলবে। আর সমালোচনা? এ নিয়ে কাউকে কোনো উত্তর দেওয়ার নেই আমার।’
