মারের রেকর্ড শিরোপা উদযাপন

আপডেট : ২০ জুন ২০১৬, ১৬:৩৮
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের দুস্মৃতি ভুলে শিরোপা উদযাপন করলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। অ্যাগন চ্যাম্পিয়নশিপে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা।
 
তবে লন্ডনের কুইন্স ক্লাব কোর্টে প্রথম সেটে সমর্থকদের হতাশই করেন মারে। কানাডিয়ান মিলোস রাওনিকের কাছে ৬-৭ (৫-৭) গেমে হেরে যান। তবে দ্বিতীয় সেটেই (৬-৪) ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরেন। তৃতীয় সেটেও ধারাবাহিকতা বজায় রাখেন। ৬-৩ গেমের সহজ জয়ে শিরোপা নিশ্চিত করেন গ্র্যান্ড স্লাম জয়ী।
 
উইম্বলডন শুরুর আগে শিরোপা জয় দিয়েই প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন মারে। হোক না তা লন্ডনে আগামী ২৭ জুন ১৩০তম উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।