জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স এর সর্বশেষ এপিসোড ‘ব্যাটল অব বাস্টার্ড’ এর পরিচালক মিগুয়েল সাপোচনিক জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার ‘রান’ সিনেমায় অনুপ্রাণিত হয়েছে। ষষ্ঠ সিজনের নবম এপিসোডে, সিরিজের বহুল আকাঙ্ক্ষিত জন স্নো ও রামসে বোল্টনের মধ্যে ধুন্ধুমার যুদ্ধ দেখিয়েছে।
সাপোচনিক এর আগে পঞ্চম সিজনের যুদ্ধের এপিসোড ‘হার্ডহোম’ ও পরিচালনা করেছিলেন এবং এই মৌসুমের শেষ এপিসোডটিও পরিচালনা করবেন। তিনি বলেন, আমি এই এপিসোডটি পরিচালনা করার আগে যতগুলো সম্ভব মুখোমুখি যুদ্ধের সিনেমা এবং সত্যিকারের যুদ্ধের ফুটেজ দেখেছি। সময়ের সঙ্গে যুদ্ধের সিকুয়েন্স ধারণ পরিবর্তন হয়েছে বলেই মনে হয়েছে। এর মধ্যে আকিরা কুরোসাওয়ার ‘র্যান’ সিনেমাটি ছিল দারুণ একটি রেফারেন্স।
এইচবিওর জনপ্রিয় এই টিভি সিরিজের ষষ্ঠ সিজনের ফাইনালেও এমন আকর্ষণীয় যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন সাপোচনিক। তিনি বলেন, নবম এপিসোডের মতোও এটা মহাকাব্যিক হবে, তবে সম্পূর্ণ ভিন্ন কারণে। এন্টারটেইনমেন্ট উইকলি।
