কলেজছাত্রের চক্ষু উৎপাটন : ৪ আসামির যাবজ্জীবন

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:৫০
বাবুগঞ্জ উপজেলার এক কলেজছাত্রের চোখ উৎপাটনের দায়ে চারজনকে যাবজ্জীবন ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার তিন আসামিকে খালাস দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- মাসুদ আলম মৃধা, কালাম মৃধা, কামাল হাওলাদার ও মেহেদী হাসান রাজু।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর বাবুগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র রাহাত রেজা ওরফে রাকিবকে কলেজ থেকে বাড়ির ফেরার পথে দণ্ডপ্রাপ্তরা মারধর করে চক্ষু উৎপাটন করেন।
 
রাকিবের বাবা সেলিম হাওলাদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৭ সেপ্টেম্বর ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।