ঢাকা-চট্টগ্রাম রুটে আসছে নতুন ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’

আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:৩৯
ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চালু হতে চলেছে বিরতিহীন নতুন ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’। আগামী ২৬ জুন এই ট্রেন উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে নতুন এই ট্রেন উদ্বোধন করবেন।
 
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান বাসসকে এ খবর নিশ্চিত করেছেন।
 
হাবিবুর রহমান জানান, সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করবে এবং দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি বিকেল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে। ট্রেনটি যাতায়াতের সময় ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোন স্টেশনে থামবে না।
 
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী কোচ থাকবে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোচও থাকবে।