নানা আয়োজনে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস পালিত

আপডেট : ২১ জুন ২০১৬, ১৮:১৯
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে পালন করা হল দ্বিতীয় অন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশন দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করে।
 
যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
 
শুরুতেই অতিথিদের স্বাগত জানান ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশে যোগ ব্যায়ামকে জনপ্রিয় করায় অভ্যাগতদের অভিনন্দন জানান তিনি। এসময় আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেয়া বানী পড়ে শোনান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের স্বাগত বক্তব্যও প্রচার করা হয় অনুষ্ঠানের শুরুতে।
IMG0
হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দেড় হাজার মানুষ যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এসময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের সদস্যরা যোগ ব্যায়ামের বিভিন্ন কৌশল দেখান।