বিদেশি ওয়েবসাইটে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞাপন উদ্দেশ্যপ্রণোদিত: আইএসপিআর

আপডেট : ২১ জুন ২০১৬, ২১:০৭
 
 
সম্প্রতি একটি বিদেশি ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সম্পর্কিত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্য-প্রণোদিতভাবে কোনো মহল করে থাকতে পারে।
 
মঙ্গলবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএসপিআর পরিদপ্তরের মাধ্যমে এরূপ বিজ্ঞাপন শুধুমাত্র বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় বাংলা ভাষায় প্রচার করা হয়ে থাকে। বিদেশি কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় আইএসপিআর পরিদপ্তর থেকে কোনো বিজ্ঞাপন প্রচার করা হয় না। উপরন্তু সংশ্লিষ্ট বিজ্ঞাপনে বেতন স্কেলের যে তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য যে, সমপ্রতি বিদেশি ভারতীয় ওয়েবসাইট (http://www.karmakshetra.org/, Link: www.karmakshetra.org/bd-army-sainik-recruitment) এ বিজ্ঞাপন প্রকাশ করে। মূলত: এখানে ভারতীয় সরকারি চাকুরীর বিজ্ঞাপন দেয়া হয়।