৪ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২১ জুন ২০১৬, ২১:৩৫
 
 
সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রির দায়ে চারটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
 
মঙ্গলবার তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির (টিজিটিডিসিএল) জনসংযোগ ব্যবস্থাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে সাময়িকভাবে সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত রয়েছে। কিন্তু এ সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে কোম্পানির ভিজিল্যান্স টিম সম্প্রতি চারটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে গত ১৪ জুন গাজীপুর এলাকার সুশল সিএনজি এবং গত ২০ জুন সাভার এলাকার দেওয়ান সিএনজি, নবীনগর সিএনজি ও এফ এফ এন্টারপ্রাইজ সিএনজি’র গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।