গাইবান্ধায় গৃহবধূকে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মঙ্গলবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্মনেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে পালাতক আছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবু আহম্মেদ আবদুল্লাহ কনক জানান, ওই গ্রামের এক গৃহবধূকে ১৯৯৭ সালের অক্টোবরে দেলোয়ার হোসেন ধর্ষণ করে। ওই গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
