কমলাপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২২ জুন ২০১৬, ০৯:৫৪
 
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আব্দুল মান্নান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
 
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল এক্সপ্রেসের যাত্রী আব্দুল মান্নানের শরীর তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে দ‍ুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা হয়েছে।