শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বাবা-ছেলে হতাহত হয়েছেন। আহত ছেলে নিয়ামত আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতে উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে বন্যহাতির একটি দল তাণ্ডবলীলা চালায়। ওই গ্রামের চারটি বসতঘর গুড়িয়ে দেয় হাতির এ দলটি। এ সময় তাড়াতে গিয়ে বাবা রুস্তম আলী হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান এবং ছেলে নিয়ামত আলী আহত হন। স্থানীয়রা নিয়ামতকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করায়।
