কুষ্টিয়ার দৌলতপুরে দুলাইভায়ের হাতে শ্যালক জানারুল ইসলাম খুন হয়েছেন। এ ঘটনায় দুলাভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যালক জানারুল ইসলাম (২৯) দৌলতপুর ইউনিয়নের দরিপাড়া গ্রামের মৃত শামসুল মিয়ার ছেলে। আটক দুলাভাই একই এলাকার মৃত রসুল মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে শ্যালক জানারুল ইসলাম ও দুলাভাই রফিকুল ইসলাম ব্যবসায়িক লেনদেন বিষয়ে কথা বলছিলেন। এক সময় এ নিয়ে কাটাকাটির হয়। এর এক পর্যায়ে নিজ বাড়ির সামনে হাসুয়া দিয়ে কুপিয়ে জানারুলকে হত্যা করেন। এলাকাবাসী ঘাতক দুলাভাইকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
দৌলতপুর থানার ওসি মো. শাহিদুল ইসলাম শাহিন জানান, আসামিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
