নিজের গানের ব্যাপারে জনপ্রিয় কন্ঠশিল্পী শহীদ খানিক বেছে বেছেই কাজ করছেন। ইত্তেফাক অনলাইনকে শিল্পী বললেন, ‘দেখুন জনপ্রিয়তার চাপ আমি ভালোভাবেই সয়েছি। এখন তাই শ্রোতাদের কাছে কিছু দায়বদ্ধতা রয়েছে। গানের কথা বা সুরের ক্ষেত্রে এখন তাই ভালো কিছু না হলে গান রিলিজ করছি না। প্রতি উৎসব মৌসুমেই একাধিক গানের অফার পাই। কিন্তু শ্রোতারা আমার গান শুনে যাতে কখনও তাদের প্রত্যাশার বাড়িতে আঘান না পান সেই চেষ্টাই করছি প্রতিনিয়ত।’
এছাড়া শিল্পী বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই এখন একটু বেশি ব্যস্ত রয়েছেন। তবুও ঈদের গান থেমে নেই।
গানের প্রসঙ্গ উঠে আসতেই জানালেন ঈদে কাজ করছেন ৮টি গানে। শিল্পী শহীদ নিজেই অবাক। কারণ তিনি নিজেই ভেবেছিলেন এবারের ঈদে হাতে গোনা কিছু কাজ করবেন। কিন্তু বিভিন্ন সময়ে রেকর্ড করা গান মিলিয়ে মনের অজান্তেই ৮ টি গান গেয়ে ফেলেছেন।
IMG0
এদিকে দূরবীনের ঈদে প্রস্তুতি প্রসঙ্গে দলটির প্রধান কন্ঠশিল্পী শহীদ বলেন, ‘দূরবীনের সব সদস্যই নিজেদের জায়গায় ব্যক্তিগত চাকরি জীবন নিয়ে ব্যস্ত, তাই খানিকটা বিরতিতেই আছে। তবে প্র্যাকটিস ও যোগাযোগ সবই চলছে। ঈদে ছুটি পেলে সবাই চায় পরিবারের সাথে একটু সময় কাটাতে। তারপরও ঈদের শেষদিকে দুটি টিভি চ্যানেলে প্রোগ্রাম করার কথা আছে।
ঈদে কোন অ্যালবামে গান গুলো থাকছে- জানতে চাইলে শহীদ বলেন, ‘ঈদে চাইলে ৬-৭ টি গান দিয়ে অ্যালবাম বের করে ফেলা যেত। কিন্তু তাড়াহুড়ো করে অ্যালবাম বের করার চেয়ে না করাই ভালো। কেননা ঈদের সময় সব শ্রোতা প্রত্যাশা থাকে অন্যরকম। তারা নতুন কিছু চায়। আমিও তাদের এ চাওয়া পূরণে শ্রদ্ধাশীল।
তাই চট্টলার ভাষায় একটি গানের ডেমো সম্প্রতি ফেসবুক ও ইউটিউে ব রিলিজ দিয়ে ব্যপক সাড়া পেয়েছি। সেই রেসপন্স থেকেই এমন আরো কিছু কাজ হাতে নিয়েছি। ইউটিউবে এর একটি ট্রেলারও বের করেছি এই প্রজেক্ট নিয়ে। শিগগিরই এর কাজ চুড়ান্ত করে ফেলব।
