নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে রাজধানীর কমলাপুর স্টেশনে ২৫ জুন ঈদের ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে।
এই টিকিট পরদিন বিক্রি হবে বলে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বৃহস্পতিবার জানিয়েছেন।
শনিবার কমলাপুর স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদে ট্রেনের আগাম টিকেট বিক্রি বুধবার শুরু হয়েছে। ২৫ জুন স্টেশনের কাউন্টারগুলো থেকে ৪ জুলাইয়ের টিকেট বিক্রির কথা ছিল।
রেলওয়ে মহাপরিচালক বলেন, শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
