জিয়া অরফানেজ মামলায় জেরা চলছে

আপডেট : ২৩ জুন ২০১৬, ১২:২৬
 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর আসামিদের পক্ষে সাক্ষীদের জেরা চলছে।
 
বৃহস্পতিবার বকশী বাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে জেরা চলছে।
 
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান, তারেক রহমানের পক্ষে বোরহান উদ্দিন এবং মাগুরার প্রাক্তন সাংসদ কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে রেজাউল করিম সরকার তাকে জেরা করছেন।
 
এদিকে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন খালেদা জিয়া।
 
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলা দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।