চারু পিন্টুকে হত্যার হুমকি

আপডেট : ২৩ জুন ২০১৬, ১২:৩৪
প্রচ্ছদশিল্পী চারু পিন্টুকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় বুধবার তিনি রাজধানীর আদাবর থানায় জিডি করেছেন।
 
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, চারু পিন্টুর প্রকৃত নাম কাজী আবদুল্লাহ্। বুধবার দুপুরে তিনি থানায় উপস্থিত হয়ে এ জিডি করেন।
 
জিডিতে বলা হয়েছে, ফেসবুকে ভুয়া আইডি খুলে ‘মুক্তমনার মানুষ তোকে কুকুরের মত টুকরো টুকরো করে মারবো’ বলে হুমকি দেয়া হয়।
 
ওসি আরো জানান, জিডিটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হবে।