ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। নতুন ওয়েবসাইটে বিভিন্ন চলমান কর্মসূচি এবং প্রয়োজনীয় রেফারেন্স তথ্য যেমন ভাষণ ও সংবাদ বিজ্ঞপ্তি ইত্যাদি থাকবে ।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইট ব্যবহারকারীরা যাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব, দূতাবাসের কর্মসূচি এবং ভিসা আবেদন ইত্যাদি বিষয়ে আরো সহজে তথ্য পেতে পারেন সেজন্য যুক্তরাষ্ট্র দূতাবাস একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডেভিড মিলি বলেন, “আমরা আশা করি বাংলাদেশের মানুষের জন্য নতুন এই ওয়েবসাইটটি সহজ এবং অংশগ্রহণমূলক হবে।
নতুন ওয়েবসাইটের ঠিকানা-- https://bd.usembassy.gov/।
