রায়পুরে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৬:৪৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ অনুষ্ঠান হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পাঠ করান জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরেরজামান প্রমুখ।
 
নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- ৫নং চরপাতা ইউনিয়ন ইউনিয়নের খোরশে আলম, ৭নং বামনী ইউনিয়নের তোফাজ্জল হোসেন মুন্সি, ৯নং দনি চরআবাবিল ইউনিয়নের নাসির উদ্দিন ও ১০ নং রায়পুর ইউনিয়নের শফিউল আজম সুমন চৌধুরী।