তিতুমীর কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকর্মী রিমান্ডে

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:৪৩
নাশকতা ও বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ২ মামলায় তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি-সেক্রেটারিসহ ৫ নেতাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য নগর হাকিম আদালতের বিচারক গোলাম নবী এ আদেশ দেন।
 
এর আগে দুপুরে আসামিদের আদালতের সামনে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ পরিদর্শক প্রেমদাস রায়। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত দুই মামলায় ৭দিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি।
 
রিমান্ড মঞ্জুরকৃত পাঁচ ছাত্র হলেন, তিতুমীর ছাত্রদল সভাপতি তসলিম হাসান মাসুম, সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেল, সিনিয়র সহ সভাপতি নূরে আলম রাসেল এবং সদস্য মাসুদ রানা ও সাইফুল।