টম সেইন্টফিয়েট, বেলজিয়ামের নাগরিক। ৪৩ বছর বয়সী এই কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
খেলোয়াড়ী জীবনে তিনি খেলতেন মিডফিল্ডার পজিশনে। বেলজিয়ামের ফুটবল ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সি (২৪বছর) কোচ। বৃহস্পতিবার এই বেলজিয়ান আরামবাগ ও টিম বিজেএমসির মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দেখেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসে।
তবে খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে কোচ হিসেবে ক্যারিয়ার তার বেশ সমৃদ্ধ। তিনি ২০০৪ সালে কাতার, ২০০৮-২০১০ সাল পর্যন্ত নামিবিয়া, ২০১০ সালে জিম্বাবুয়ে, ২০১২-১৩ ইয়েমেন এবং ২০১৫-১৬ সালে টগো দেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এখন দেখার বিষয় টমের সাথে বাফুফের আলোচনা কতদুর অগ্রসর হয়। বাংলাদেশ ফুটবল নিয়ে তিনি বলেন, বাংলাদেশের উন্নতি সম্ভব, তবে তার জন্য সময় প্রয়োজন।
