পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ জনগণকে কোন ব্যক্তি গোষ্ঠীর অমূলক ঘটনার গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ পরামর্শ দেয়া হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে লোকজনের প্রতি অনূর্ধ্ব জানানো হয়। আর কদিন পরই খুশীর ঈদ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ট্রেনে, বাসে বা লঞ্চে বাড়ি ফেরার পথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে পানীয় বা খাবার গ্রহণ না করার জন্য জনগণের প্রতি পরামর্শ দেয়া হয়।
কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করুন। কেউ এ ধরনের ঘটনার শিকার হলে তার চিকিৎসার ব্যবস্থা নিন। পুলিশের নিরাপত্তা সহায়তার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)- ০১৭১৩৩৯৮৩১১, ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ০১৭৭৭৭২০০২৯, ৭৯১৩১১৭, পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম- ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করুন।
