লেস্টারের সঙ্গে ‍চুক্তি নবায়ন করলেন ভার্ডি

আপডেট : ২৩ জুন ২০১৬, ২০:২৩
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন লেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড জেমি ভার্ডি। আগামী চারবছর লেস্টারেই থাকছেন এই ইংলিশ ফরোয়ার্ড। লেস্টারকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন ভার্ডি।
 
লেস্টার জানায়, ‘দুই পক্ষই আশা করে, জেমির ভবিষ্যৎ নিয়ে সাম্প্রতিক জল্পনাকল্পনার অবসান করবে এই ঘোষণা।’
 
ইউরো শুরুর আগে সংবাদমাধ্যমে খবর আসে, ভার্ডিকে পেতে আর্সেনাল ২ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। আর ভার্ডিকে সপ্তাহে ১ লাখ ২০ হাজার পাউন্ডও দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। ধারণা করা হচ্ছে, লেস্টার ভার্ডিকে সপ্তাহে ১ লাখ পাউন্ড দিতে চেয়েছে।
 
লিগের বাইরের অখ্যাত দল ফ্লিটউড টাউন থেকে ২০১২ সালে ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে লেস্টারে যোগ দিয়েছিলেন ভার্ডি। গত ফেব্রুয়ারিতে তিনি তিন বছরের জন্য নতুন চুক্তি করেছিলেন।