সংসদে অর্থমন্ত্রী

মাথাপিছু গড় সঞ্চয় ২৫,৮৪৩ টাকা

আপডেট : ২৩ জুন ২০১৬, ২০:২৮
চলতি ২০১৫-১৬ অর্থবছরের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মানুষের মাথাপিছু গড় সঞ্চয়ের পরিমাণ ২৫ হাজার ৮৪৩ টাকা। বৃহস্পতিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
সরকারি দলের আরেক সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী, রূপালী ও বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে। গত ৩১ মার্চের হিসাব অনুযায়ী সোনালী ব্যাংকের ২ হাজার ৮৫০ কোটি, রূপালী ব্যাংকের ৪৪৪ কোটি ও বেসিক ব্যাংকের ২ হাজার ২৩৬ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে।