গাইবান্ধার সাত উপজেলার জামায়াতের কর্মীসহ ছয়জন গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশ।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, জেলার পলাশবাড়ি উপজেলা থেকে নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায়নি। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
