ফ্ল্যাট কিনেছেন বরুন দাওয়ান। তার ইচ্ছে, এই ফ্ল্যাটে দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে লিভ-ইন করবেন। কিন্তু বান্ধবীর ইচ্ছে, বিয়ে করে বরুনকে নিয়ে এখানেই থিতু হবেন তিনি।
পিঙ্কভিলার খবরে প্রকাশ, বরুনের বিয়ের প্রতি অনীহা আর নাতাশার বিয়ে নিয়ে অতি-আগ্রহের কারণ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ব্রেক-আপ!
হয়েছে কী, বরুন ধাওয়ান এখনও রয়েছেন গায়ে হাওয়া লাগানোর মেজাজে। সেই জন্যই বাড়ি ছেড়ে একটা আলাদা ফ্ল্যাটে নিভৃতি খুঁজছেন নায়ক। যেখানে সঙ্গে থাকবেন তার দীর্ঘ দিনের বান্ধবী নাতাশা দালালও!
কিন্তু, নাতাশা কিছুতেই নিশ্চিন্ত মনে নতুন ফ্ল্যাট সাজাবার দিকে মন দিতে পারছেন না। তার মাথায় খালি ঘুরছে একটাই আশঙ্কা, বরুনও যদি সুশান্তের মতো কোনও নায়িকার খপ্পরে পড়ে তাকে ছেড়ে চলে যান?
অবশ্য, ভেবে দেখলে, জ্যাকেলিন ফার্নান্দেজের সঙ্গে বরুনের মেলামেশাটা যে দিকে যাচ্ছে, তা নিয়ে নাতাশার চিন্তিত হওয়ার কারণ রয়েছেই বৈকি!
এদিকে, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেক-আপ হয়ে যাওয়ার পরে ফাঁকাই আছেন আলিয়া ভাট; তার সঙ্গেও বরুন ধাওয়ানের অন্তরঙ্গতা বাড়ছেই! ফলে ইদানীং নাতাশা খালি বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছেন নায়ককে।
তার দাবি, বিয়েটা সেরে নিয়েই একসঙ্গে নতুন ফ্ল্যাটে থাকা শুরু হোক! নিদেনপক্ষে, এনগেজমেন্টটা হয়ে যাক! আর এসব কথা ফাঁস করেছেন বরুন-নাতাশার এক ঘনিষ্ঠ বন্ধু!
তিনি আরও জানিয়েছেন, এই নিয়ে আপাতত দোটানায় ভুগছেন বরুণ! তবে যে কোনও দিন এনগেজমেন্টের খবর চলেও আসতে পারে!
