'বিএনপি নেতা কাইয়ূমকে ফাঁসানোর চেষ্টা করছে সরকার'

আপডেট : ২৭ জুন ২০১৬, ১৭:০৭
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, 'ইতালির নাগরিক তাভেল্লা চেজার হত্যায় বিএনপি নেতা এম এ কাইয়ূমকে সরকার ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানোর চেষ্টা করছে।' 
 
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
রিজভী বলেন, জঙ্গি দমনে ব্যর্থ হয়ে সরকার বিএনপিকে জঙ্গিদল বানাতে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা এম এ কাইয়ূমকে বলির পাঠা বানানোর প্রক্রিয়া চলছে। কাউয়ূম ও তার ভাই আব্দুল মতিনসহ ৬ জনকে আসামি করে আগামী সপ্তাহে চার্জশিট দিতে যাচ্ছে। 
 
তিনি বলেন, তাভেল্লা হত্যায় আইএম দায় স্বীকার করলেও সরকার এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে ব্যর্থ ষড়যন্ত্র করে কাইয়ূমকে ফাসানো হচ্ছে। সরকারের এমন কর্মকাণ্ড থেকে সরে আসার আহবান জানাচ্ছি।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ সাংগঠনিক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইউনুছ মৃধা, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন প্রমুখ।