১৫ বছর পর হারিয়ে যাওয়া পাখির খোঁজ পেল ব্রাজিল

আপডেট : ২৫ জুন ২০১৬, ১৪:২৮
 
১৫ বছর পর বিলুপ্ত প্রজাতির এক নীল ম্যাকাওয়ের খোঁজ পেল ব্রাজিল। ধারণা করা হয়েছিল 'স্পিক্স' জাতের ম্যাকাও পৃথিবী থেকে হারিয়ে গেছে। কিন্তু সম্প্রতি ব্রাজিলের বাহাই অঞ্চলে এই পাখির সন্ধান পেয়েছে এক দল গবেষক।
 
কনসার্ভেশন অব বার্ড সোসাইটির প্রধান পেদ্রো ডেভিলিয়া, কোন এক পাচারকারী গ্রেফতার এড়াতে এই পাখিগুলোকে মুক্ত করেছে। তারপরও ঐ অঞ্চলে এই পাখি আরো পাওয়া যায় কিনা তা খোঁজ করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
 
'রিও' নামক চলচ্চিত্রে 'স্পিক্স ম্যাকাও'-এর একটি কলোনিকে দেখানো হয়। আর তারপর কাতার ও ব্রাজিল সরকার এই পাখির জাতটিকে আবারো বন্য পরিবেশে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়।
 
নতুন করে পাখির এই জাতটি বাহাই অঞ্চলে পাওয়ার পর সেখানকার স্থানীয় মানুষ বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত ছিল বলে জানান ডেভিলিয়া। তিনি বলেন, 'আমি সেখানে পৌঁছানোর পর তারা উচ্ছ্বাসিত হয়ে বারবার বলছিল, ম্যাকাও ফিরে এসেছে।
 
পাখিটি বাহাই অঞ্চলে খুঁজে পেলেও, আসলে ঠিক কোন অঞ্চল থেকে এখানে পাখিগুলো এসেছে এবং কিভাবে এসেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। বিবিসি।