ইউরোপীয় কমিশন প্রধান জ্যাঁ ক্লদ জাঙ্কার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের পরিকল্পিত বিচ্ছেদকে সৌহার্দপূর্ণ নয় উল্লেখ করে তিনি দ্রুত এর প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানান।
জার্মান সম্প্রচার মাধ্যম এআরডিকে শুক্রবার তিনি বলেন, ব্রাসেলসকে বিচ্ছেদের চিঠি পাঠাতে ব্রিটিশ সরকারের অক্টোবর পর্যন্ত সময় লাগার বিষয়টি আমি বুঝতে পারছি না। আমি মনে করি এটি অবিলম্বেই হওয়া উচিত।
তিনি স্বীকার করেন, ব্রিটেন থাকুক ইইউ এমনটাই আশা করেছিলো। কিন্তু বিচ্ছেদ প্রক্রিয়া বেদনাহীন ও যতো দ্রুত সম্ভব শেষ করা গুরুত্বপূর্ণ। কমিশন প্রধান আরো বলেন, এটি কোন সৌহার্দপূর্ণ বিচ্ছেদ নয়। তবে এটি কোন গভীর ভালোবাসাবাসির বিষয়ও ছিল না।
তিনি বলেন, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন কারো জন্যেই দিনটি শুভ নয়। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।
