মুক্তাগাছায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৪:৩৮
ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার গাবতলী বাজার এলাকায় শনিবার দুপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
মুক্তাগাছা থানার ওসি আবু ফজলুল করিম জানান, শনিবার দুপুরে টাঙ্গাইলগামী একটিবাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৬ জন আহত হন। তাদের মুক্তাগাছা উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মুজিবুর রহমানের মৃত্য হয়।