মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটচিড়া গ্রাম থেকে শনিবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় চারটি হ্যান্ড গ্রেনেডসহ ১১৭টি রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এএসপি মো. সামসুজ্জামান বাবু জানান, কেওটচিড়ায় মসজিদ নির্মাণের জন্য মাটি তোলা হচ্ছিল। মাটির নিচ থেকে এ গোলা বারুদ উদ্ধার করা হয়। তবে এ গ্রেনেড ও গুলির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। ধারনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এগুলো ব্যবহারের পর মাটির নিচে পুতে রাখা হয়েছিল। উদ্ধারকৃত গ্রেনেড ও গুলি শ্রীনগর থানায় রাখা আছে।
