চাপে থাকা কোচের সমর্থনে ডি ভিলিয়ার্স

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৫:২৬
ওয়েস্ট ইন্ডিজে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়ে বেশ চাপে আছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। তবে কোচের সমর্থনে এগিয়ে এসেছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
 
শনিবারের অঘোষিত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৮৫ রানে গুটিয়ে গেলে ১০০ রানের বিশাল ব্যবধানে স্বাগতিকদের পরাজিত হয় ডি ভিলিয়ার্সের দল। ফলে অস্ট্রেলিযার বিপক্ষে টুর্নামেন্টের ফাইনাল খেলার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ।
 
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ডি ভিলিয়ার্স ডোমিঙ্গো এবং অপর কোচিং স্টাফদের সমর্থনে এগিয়ে আসেন।
 
তিনি বলেন, এ সিরিজের প্রস্তুতি যথার্থই ছিল এবং ডোমিঙ্গো দলকে (এ সিরিজের জন্য) এত ভালভাবে প্রস্তুত করেছেন যা তিনি ‘আগে কখনো করেননি’।
 
কোচ সম্পর্কে ডি ভিলিয়ার্স বলেন, ‘গত চার বছরে আমাদের সকলের ক্যারিয়ারেই অনেক বড় ভূমিকা রেখেছেন তিনি। আমি মনে করছি তিনি বেশ ভালভাবেই দায়িত্ব পালন করছেন.. তিনি চাপে আছেন দেখাটা খুবই দুঃখের বিষয়।’
 
তিনি আরো বলেন, ‘এমন পরাজয়ের জন্য অবশ্যই কোচিং স্টাফ দায়ী নন। তারা যা করছেন এবং যা করতে চান তাতে তারাই (কোচিং স্টাফ) বিশ্বের সেরা তাতে আমার মনে কোন সন্দেহ নেই।’
 
দলের অন্যতম এ তারকা খেলোয়াড় বলেন ওয়েস্ট ইন্ডিজে খারাপ পারফরমেন্সের জন্য খেলোয়াড়দরকেই দায়িত্ব নিতে হবে।তিনি বলেন, ‘দুঃখজনকভাবে খেলোয়াড় হিসেবে এ সিরিজে আমরা তাদেরকে ছোট করেছি। কয়েকটি ম্যাচেই আমাদের ভাল করার সুযোগ ছিল। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমাদের প্রস্তুতি যথার্থই ছিল কিন্তু আমরা ভাল খেরতে পারিনি। পুরো কোচিং স্টাফই তাদের দায়িত্ব পালন করেছেন। সুতরাং কেবলমাত্র ডোমিঙ্গোর মুন্ডুপাত দেখাটা দু:খজনক। এমনটা হওয়া উচিত নয়। কতিপয় খেলোয়াড়ের চাপে থাকা উচিত।’