সিএমএইচে ভর্তি হচ্ছেন মাহবুবুর রহমান

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৫:৪৭
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাবেক সেনা প্রধান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হচ্ছে।  এজন্য রবিবার হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হচ্ছে।
 
শনিবার ২৫ জুন বিকেলে সড়ক দুর্ঘটনায গুরুতর আহত হন তিনি।  ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।  সৈয়দপুর বিমানবন্দর থেকে প্লেনে করে তাদের ঢাকায় আসার কথা ছিল।
 
কিন্তু যাওয়ার পথেই তাদের বহনক‍ারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গুরুতর আহত হন সাবেক এই সেনাপ্রধান।