সিপিএলেও ভারতের প্রভাব

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৭:৪২
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ এর চতুর্থ আসর শুরু হচ্ছে। বুধবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টেও থাকছে ভারতীয় প্রভাব। বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনিদাদ ও টোবাগো কুইন্স পার্ক ওভালের প্রথম ম্যাচে সেন্ট লুসিয়ার মুখোমুখি হবে।
 
সিপিএলকে সামনে রেখে আগামী ছয় সপ্তাহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টি২০ ফর্মেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ত্রিনিদাদ ও টোবাগোর পূর্ববর্তী নাম রেড স্টিল হলেও এবার এই ফ্র্যাঞ্চাইজি দলটি ত্রিবানগো নাইট রাইডার্স নামেই মাঠে নামছে। মূলত ভারতীয় মার্কেটকে আকর্ষণ করার লক্ষ্যেই তাদের এই নতুন নামকরণ। পোর্ট অব স্পেন ভিত্তিক দলটির অন্যতম স্টেকহোল্ডার যে ভারতীয় প্রিমিয়ার লীগের দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। এমনকি ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে এই দলের চারটি হোম ম্যাচই স্থানীয় সময় রাত ৯টায় রাখা হয়েছে যাতে ভারতীয় টেলিভিশিনে সকালে ম্যাচগুলো দেখা যায়। এজন্য তারা ওয়েস্ট ইন্ডিজ দর্শকদের কথাও চিন্তা করেনি। 
 
২০১৩ সালের প্রথম আসরে বেশিরভাগ ম্যাচই রাত ৮টায় শুরু হতো যাতে করে সর্বোচ্চ সংখ্যক সমর্থক মাঠে এসে ম্যাচটি উপভোগ করতে পারে। তারপর থেকে বেশিরভাগ ম্যাচ দুপুরে আয়োজন করা হতো আন্তর্জাতিক মার্কেটে টেলিভিশন দর্শকদের কথা চিন্তা করে। এবারের আসরটি আরেকটি অগ্রসর হয়ে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আন্তর্জাতিক অনুমোদিত স্টেডিয়াম সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল স্টেডিয়ামে ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলংকা এখানে টি২০ ম্যাচ খেললেও সিপিএল এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় এবার প্রথমবার হতে যাচ্ছে।
 
এই সময়টা সাধারণত ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়ে থাকে। জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চারটি টেস্ট ম্যাচ রয়েছে। এর মধ্যে প্রথম দুটি হবে এন্টিগা ও জ্যামাইকাতে। সেটা বাদ দিয়ে সেন্ট লুসিয়া ও ফ্লোরিডায় অনুষ্ঠিত সিপিএল ম্যাচ নিয়েই সকলে ব্যস্ত থাকবে বলে আয়োজকদের বিশ্বাস। টেস্টে গত কয়েক বছর যাবত ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্সও আশানুরুপ নয়। সে কারনেই দর্শক সংখ্যাও অনেকাংশেই কমে গেছে। আর সেই সুযোগটাই নিয়েছে সিপিএল কর্তৃপক্ষ। 
 
তিন বছর আগে সিপিএল এর শীর্ষ র‌্যাংকধারী আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে ছিলেন রিকি পন্টিং, মুত্তিয়া মুরালিথরন, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, রস টেইলর, হার্শেল গিবস। এবার মাঠ মাতাতে আসছেন এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, ব্রেন্ডন ম্যাককালামরা।