আলিয়ার লক্ষ্য এবার হলিউড

আপডেট : ২৭ জুন ২০১৬, ১০:৩২

 

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পদার্পণ করেন আলিয়া ভাট। এরপর ‘হাইওয়ে’, ‘২ স্টেটস’ ও ‘উড়তা পাঞ্জাবে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শুধু বলিউডে নিজেকে সীমাবদ্ধ থাকতে চান না আলিয়া। তার আশা, হলিউডে পরবর্তীতে কাজ করবেন তিনি।

 

এ বিষয়ে আলিয়া বলেছেন, বিশ্বজুড়ে আমি ছবিতে অভিনয় করতে চাই। আমি লন্ডনে ছুটি কাটাতে যাচ্ছি। তবে আশা করছিম খুব শিগগিরই আমি হলিউডে যাব।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি। মুক্তির দুইদিন আগে অনলাইনে ছবিটি সেন্সর বোর্ডের কপি ছড়িয়ে পড়লেও দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে ছবিটি। এতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।