আগামী ৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে শুধুমাত্র অফিস খোলা থাকবে। তবে এই দিন উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট বিভাগ) অবকাশকালীন ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
গত ২২ জুন নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সরকার ঘোষিত ওই ছুটি অনুমোদনক্রমে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ আদালত বন্ধ ও অফিস খোলা রাখার বিষয়ে উপরোক্ত আদেশ জারি করেছে।
