চট্টগ্রামে বিপণি বিতানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৯:৩২
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ের বিপণি বিতান সেন্ট্রাল প্লাজায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। নিহত হাসান সেন্ট্রাল প্লাজার অনুপম স্টোর নামে একটি সুতার দোকানে কাজ করতেন। তার বাবার নাম আবদুল জব্বার। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
 
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওই মার্কেটের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, আগ্রাবাদ ও চন্দনপুরার দুইটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।