৪ জুলাই সুপ্রিমকোর্টে ছুটি

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৩:১৮
৪ জুলাই সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে শুধুমাত্র অফিস খোলা থাকবে। 
 
গত ২২ জুন নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সরকার ঘোষিত ওই ছুটি অনুমোদনক্রমে সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষ আদালত বন্ধ ও অফিস খোলা রাখার বিষয়ে আদেশ জারি করেছে। এ আদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
 
বাসস।