উদ্ভাবনী প্রকল্পের উপর এটুআইয়ের কর্মশালা

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:৫০
ক্ষুদ্র উদ্ভাবনী আইডিয়ার উপর দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে নারী ও শিশু মন্ত্রণালয় এবং এটুআই(একসেস টু ইনফরমেশন)। বুধবার রাজধানীর ইস্কাটনের নারী বিষয়ক অধিদফতরের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবো।
 
অধিদফতরের কর্মকর্তা এবং ইউনিয়ন নির্বাহী কর্মকর্তা এই কর্মশালা পরিচালনা করবেন। এই কর্মশালার মাধ্যমে নতুন ও সেরা উদ্ভাবনী প্রকল্পকে খুঁজে বের করা হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারাও এখানে অংশগ্রহণ করবে। 
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এছাড়া মন্ত্রিসভার সেক্রেটারি মো. শফিউল আলম, মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, নারী বিষয়ক অধিদফতরের মহাপরিচালকসহ এটুআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।