‘বেশি মনোযোগই হারিয়েছে স্পেনকে’

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:৩১
ইতালির প্রতি বেশি মনোযোগ দিতে গিয়েই ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন স্পেনের তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। সোমবার গতবারের রানার্সআপ ইতালির কাছে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
 
নিজেদের কাজটা ঠিকভাবে না করে ইতালির প্রতি মনোযোগই হারেরন কারণ বলে মনে করেন বার্সা মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমাদের হতাশাটা মেনে নিতে হবে এবং তারা মূল মুহূর্তগুলোয় আমাদের চেয়ে বেশি কার্যকরী ছিল আর তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।  আমি মনে করি, তারা কী করছিল আমরা তাতে অনেক বেশি মনোযোগ দিয়েছি এবং কখনও কখনও এটা আপনাকে শাস্তি দিতে পারে।”
 
এই জয়ে গত ইউরোর ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে উড়ে যাওয়ার প্রতিশোধ নিল ইতালি। ২০০৮ সালেও স্পেনের কাছেই টাইব্রেকারে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা।