হকি লিগ থেকে ছিটকে গেলো আবাহনীও

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:৪১
প্রিমিয়ার হকির শিরোপা লড়াই থেকে মোহামেডানের পর এবার আবাহনীও ছিটকে গেলো। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে ছিটকে দিয়েছে মেরিনার ইয়াংস ক্লাব।
 
এ জয়ে ১৫ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে ঊষাকে টপকে শীর্ষে উঠে এলো মেরিনার্স। ১৪ ম্যাচে ঊষার সংগ্রহ ৩৮ পয়েন্ট।  আবাহনী ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট।
 
মাত্র ৯ মিনিটেই পাকিস্তানি ওয়াকাসের গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। ২২ মিনিটে সমতা আনেন আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় শাফকাত রসুল (১-১)। ৬৪ মিনিটে পিসি থেকে টমাসের গোলে (২-১) ম্যাচ জয়ী হয় মেরিনার্স।
 
দিনের অন্য ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে মোহামেডান ৫-১ ব্যবধানে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। অপর গোল দাতা তাসওয়ার আব্বাস। ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল শোধ দেন রাকিবুল হাসান। এই জয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান।