রাজধানীতে যুবলীগের দোয়া মাহফিল

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৯:৪৬
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম এর মাতা এবং বর্তমান চেয়ারম্যান এর শাশুরি মরহুমা শেখ আছিয়া বেগম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
 
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।
 
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের নিহত সকল শহীদদের কবরে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীয় যুবলীগ চেয়ারম্যান মোহম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, মো. আতাউর রহমান, জাকির হোসেন খাঁন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খাঁন নিয়ন, সফেদ আসফাক তুহিন, কামরুল হাসান লিংকন, সামসুল আরেফিন নাইম, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসলাম হোসেন, জাকির হোসেন বাবুল, নজরুল ইসলাম হৃদয়, ঢাকা মহানগর উত্তর মোরসালিন আহম্মেদ, সোহরাব হোসেন স্বপন, মাকসুদুর রহমান প্রমুখ।