শাহজালাল বিমানবন্দরে এক লাখ পিস এটিএম কার্ড জব্দ

আপডেট : ২৮ জুন ২০১৬, ২০:২৩
 
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিটি ব্যাংকের নামে প্রিন্ট করা এক লাখ পিস ভুয়া এটিএম কার্ড জব্দ করছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজের ২ নম্বর গেট থেকে এসব এটিএম কার্ড জব্দ করা হয়।
 
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল বলেন, গত ২৬ জুন সিঙ্গাপুর থেকে অবৈধভাবে আনা এই এটিএম কার্ড আনা হয়। পরে সেগুলো কার্গো ভিলেজের ২ নম্বর গেট দিয়ে বিনা শুল্কে পাচার করার চেস্টা করা হয়। এ তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ সেখানে অভিযান চালানো হয়। এ অভিযানে এক লাখ পিস এটিএম কার্ড জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে পাচারকারি পালিয়ে যায়। জব্দ করা এটিএম কার্ডগুলোর কোন বৈধ কাগজপত্র নেই। আমদানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানাও নেই। ধারণা করা হচ্ছে, এগুলো ভুয়া এটিএম কার্ড।